মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের ৬ষ্ঠ দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ক্যারম দ্বৈত খেলায় বিজয়ী হয়েছেন শাহ দিদার আলম নবেল-তুহিন আহমদ জুটি, মো. নাসির উদ্দিন-সৈয়দ রাসেল জুটি ও রাজীব রাসেল-আহমেদ জামিল জুটি।
সাপলুডু একক খেলায় বিজয়ী হয়েছেন- মামুন হাসান, মীর্জা সোহেল আহমদ, ইমরান আহমদ ও নবীন সোহেল। লুডু একক খেলায় আবু বক্কর, নবীন সোহেল।
দাবা এককে দ্বিতীয় রাউন্ড খেলায় বিজয়ী হয়েছেন- মো. নাসির উদ্দিন, সোহেল আহমদ ও তুহিন আহমদ।
প্লে কার্ড ব্রে দ্বিতীয় রাউন্ড খেলায় আনন্দ সরকার, দিব্য জ্যোতি সী বিজয়ী হন।
প্লে কার্ড কলব্রিজ খেলায় বিজয়ী হয়েছেন- শাহ দিদার আলম নবেল, ইয়াকুব আলী, তুহিন আহমদ ও মেহেদী হাসান মিজু।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




