জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার রাতে এক ক্ষুদে বার্তায় দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তবে ক্ষুদে বার্তায় সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। এতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
একটি সূত্র জানিয়েছে, কুমিল্লায় লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় কোনো কর্মসূচি ঘোষণা করা হতে পারে সংবাদ সম্মেলনে। এছাড়া সমসাময়িক ইস্যু নিয়ে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।
সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-০৩




