বাংলাদেশ তাঁতী লীগ সিলেট সদর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত কমিটির সভাপতি করা হয়েছে দিলওয়ার হোসেনকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. কামাল হোসেনকে।
রোববার (২০ নভেম্বর) সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ কমিটি অনুমোদন করেন।
৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যদের মধ্যে আট সহসভাপতি হলেন- শাহজাহান আহমদ, মাসুম আহমদ, মো. নজরুল ইসলাম, মো. জামাল মিয়া, মো. নুর মিয়া, মীর মো. জগলু মিয়া, আমজাদ হোসেন ও মো. আফরোজ মিয়া।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তিনজনকে। তারা হলেন- মো. ইউনুস আলী, শামীম আহমদ।
কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, দুলন দেবনাথ ও কাইয়ুম তালুকদার, অর্থ সম্পাদক ফয়সল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামীম আহমদ, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সমবায় ও তাঁত শিল্প উন্নয়ন বিষয়ক সম্পাদক খুর্শেদ আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি চৌধিরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সঞ্চিতা রানী ঘোষ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ রুহেল আহমদ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনিছ মিয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রাজা মিয়া, প্রশিক্ষণ ও পরিকল্পনা সম্পাদক সোহেল আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, মো. রাসেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. তৈয়বুর রহমান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, উপদপ্তর সম্পাদক জুয়েল আহমদ।
কমিটির সদস্যরা হলেন- আব্দুল মোছাব্বির, মো. আলকাছ মিয়া, জালাল মিয়া, ইকবাল হোসেন, রহিম আলী ও ফয়সল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিস/মুন্না




