বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 


মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে পথশিশু ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এসময় মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, ৫নং ওয়ার্ডের সাবেক আহবায়ক কামাল মিয়া, ৭নং ওয়ার্ডের সাবেক আহবায়ক মানিক মিয়া, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ৫নং ওয়ার্ডের সাংগঠনিক জাহেদ আহমদ, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাবেক ছাত্রদল নেতা আব্দুল সালাম টিপু, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, দেলোয়ার হোসেন সুমন, জেলা যুবদল নেতা শেখ জাকির আহমদ, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদ রাজা, ছাত্রদল নেতা শাহজাহান রহমান, আবু বকর ও আক্তার হোসেন প্রমূখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬