বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী’র পিতা শেখ আব্দুর রশিদ সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

 


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।

 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আজিজুল হোসেন আজিজ বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির পিতা শেখ আব্দুর রশিদ একজন পরোপকারী, সৎ ও ধার্মিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ব্যক্তি ছিলেন।

 

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩