হবিগঞ্জের মাধবপুরে তৃতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 


বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

 

উপজেলার ২টি ডিগ্রী কলেজ ও ৭টি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মনষ্ক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, এ মেলার লক্ষ্য হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মনষ্ক শিক্ষার্থীরা উদ্ভাবনী ক্ষমতা ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার বাড়াতে শিখবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একাডেমী সুপারভাইজার রোকসানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষক কে এম সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল্লাহ ভূঁইয়াসহ শিক্ষার্থীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০১