মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের নবম দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

 


মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে।

 

জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম প্রথম রাউন্ডে একক খেলায় বিজয়ী হয়েছেন- লিয়াকত শাহ ফরিদী, ক্যারম প্রথম রাউন্ডে দ্বৈত খেলায় দেবাশীষ দেবু-এসএম রফিকুল ইসলাম সুজন বিজয়ী হয়েছেন।

 

সাপলুডু একক তৃতীয় রাউন্ডের খেলায় বিজয়ী হয়েছেন- দেবাশীষ দেবু, মামুন হাসান, এনামুল কবীর, এমআর টুনু তালুকদার, দিব্য জোতি সী, আনোয়ার হোসেন।

 

লুডু একক তৃতীয় রাউন্ডে বিজয়ী হয়েছেন- আল আজাদ, ইমরান আহমদ, এসএম রফিকুল ইসলাম সুজন, ফয়জুল আহমদ।

 

প্লে কার্ড কলব্রিজ সেমি ফাইনালে এনামুল কবির, পল্লব ভট্টাচার্য, নবীন সোহেল ও ইয়াকুব আলী।

 

দাবা এককে তৃতীয় রাউন্ড খেলায় বিজয়ী হয়েছেন ইউসুফ আলী, এএইচ আরিফ, সোহেল আহমদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২