সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতি।

 


সমিতির উদ্যোগে বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

 

ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারস্থ আছকির আলী ঘাট থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযাননে উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি  নূরুল ইসলাম বাছিত, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, সহ- সভাপতি ইকবাল খান, সহ সাধারণ সম্পাদক সারওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ শাহিন খান, প্রচার সম্পাদক কামাল আহমদ সহ বণিক সমিতির কার্যকরী পরিদের সকল সসদস্যবৃন্দ।

 

অন্যান্যদের মধ্যে ছিলেন- মাইজগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম মানিক, ব্যবসায়ী  কৃপেশ পাল খোকাখোকা বাবু, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, সহযোগী সদস্য ছামি হায়দার, আর. কে. দাস চয়ন প্রমুখ।

 

আবহ সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি ওয়াহিদুল ইসলাম তফাদার সহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ। 'পরিচ্ছন্ন ফেঞ্চুগঞ্জ' উপলক্ষে সচেতনতা অভিযানের শোভাযাত্রাটি ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ব্যবসায়ী ও বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-১৪