সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে খসড়া প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১ দ্রুত চুড়ান্ত ও কার্যকর করে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সমাবেশ শুর হবে।
সমাবেশে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করবে।
বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন- সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন।
সমাবেশে আরও বক্তব্য রাখবেন- সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন, সংগ্রাম পরিষদের সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর।
এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন সংগ্রাম পরিষদের সিলেট মহানগর কমিটির সভাপতি প্রণব জ্যোতি পাল।
বুধবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সিলেট বিভাগের সকল শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সংগ্রাম পরিষদের সিলেট মহানগর সভাপতি প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক মন্জু আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




