ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক রকিব আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 


বুধবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক রকিব আলীকে মিথ্যা ও সাজনো মামলা দিয়ে কারাগারে প্রেরণে প্রমান হয় দেশে আইনের শাসন বলে কিছু নেই।

 

বিবৃতিতে বলা হয় গত ১৫ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগর উপজেলায় প্রচার প্রচারনা চালাতে গেলে আওয়ামী সন্ত্রাসীরা তার গাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে।

 

এসময় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

এ ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়।

সেই মামলায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার রকিব আলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

উল্লেখ্য যে, রকিব আলীর পিতা বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি অপারেশন করে তার একটি পা কেটে ফেলা হয়। যেসময় পিতার সেবা করার জন্য সন্তান হিসেবে রকিব আলীকে তার পিতার পাশে থেকে সেবা করার কথা সেইসময়ে আওয়ামী মিথ্যা মামলায় তিনি আজ কারাগারে বন্দি এর চাইতে দুঃখজনক অমানবিক আর কি হতে পারে?

 

বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দ অবিলম্বে রকিব আলীর মুক্তি ও মিথ্যা মামলার প্রত্যহারের দাবি জানান। একই সাথে তারা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। অন্যথায় সময়মতো এসব সন্ত্রাসী কর্মকান্ডের সমুচিত জবাব দেওয়া হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪