হবিগঞ্জের মাধবপুরে অরুন সরকার নামে (৩০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

 


শুক্রবার দুপুরে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

অরুণ সরকার পশ্চিম ত্রিপুরার সিদাই থানার বিজয় নগর গ্রামের সুনীল সরকারের ছেলে।

 

সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, অরুণ সরকার অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে চৌমুহনী বাজারে ঘোরাফেরার সময় তাকে গ্রেফতার করা হযেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৪