মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও সিএসই সোসাইটি কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী টেক ফেস্ট-২০২২ সমাপ্ত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে গতকাল এই ফেস্টের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এম.ও. রহমান চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সিএসই সোসাইটির সভাপতি মাহফুজুল হাসান, সফটওয়্যার বিভাগের বিভাগীয় প্রধান ফুয়াদ আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক সুহেল আহমেদ প্রমুখ। এ ছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সিএসই সোসাইটির কনভেনর বিপ্লব দেব ও সোসাইটির অন্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


দুইদিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ২৫০ জন প্রতিযোগীর মাঝে ওভারঅল ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন সাব্বির আলাম তালুকদার, দ্বিতীয় স্থান অধিকার করেন বিবেক দাম এবং তৃতীয় স্থান অধিকার করেন ওয়াসিমুল হাসান রাজ। বালিকা বিভাগের মধ্যে সেরা নির্বাচত হয়েছেন খুলুদ বিনতে হারুন। জুনিয়র প্রোগ্রামিং প্রতিযোগিতায় যথাক্রমে সাহিল উদ্দিন ইসমাম, শেখ আহমেদ সায়েম, মাহমুদুল হক কুদরতি বিজয়ী হয়েছেন।

দ্বিতীয় দিনে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রেজার হান্ট প্রতিযোগিতায় টিম আবু সুফিয়ান, বাংলা বলিতে টিম হাসান,ভাইয়া বলছেন প্রতিযোগিতায় প্রথম স্থান  ফারিহা, দ্বিতীয় স্থান জিলানি ও তৃতীয় হন শাবানা।

পরিশেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে। ফেস্টে পৃষ্ঠপোষক হিসেবে ছিল টেকনেক্সট লিমিটেড, ইনভার্স এআই, অথল্যাব, কনসোল  আইটি, আনোয়ারা ফাউন্ডেশন, স্ন্যাকস লেন ও ফিফোটেক।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে