সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সহিদ দুলালের জ্যেষ্ঠ ভ্রাতা, বালাগঞ্জ উপজেলা পরিষদের সিএ সিরাজুল ইসলামের পিতা আব্দুল হক কবির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলা সদর ইউনিয়নের রাধাকোনা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
জানায় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় ও আত্মীয় স্বজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১০:২০ টায় সিলেট একটি হসপিটালে মারা যান। ইন্নালিল্লাহি….রাজিয়ূন! মৃতকালে তার বয়স ছিল ৭০ বছর। আব্দুল হক কবির মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, নাতী-নাতীন, অসংখ্য গুনগাহী ও আত্মীয় স্বাজন রেখে গেছেন।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




