মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের একাদশতম দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম প্রথম রাউন্ডে একক খেলায় বিজয়ী হয়েছেন সৈয়দ রাসেল, এএইচ আরিফ, মো. ওলিউর রহমান।
ক্যারম দ্বৈত খেলায় মঈন উদ্দিন-শংকর দাস জুটি বিজয়ী হয়েছেন।
লুডু এক তৃতীয় রাউন্ডে বিজয়ী হয়েছেন মঈন উদ্দিন, একরাম হোসেন, নবীন সোহেল ও পল্লব ভট্টাচার্য্য। প্লে-কার্ড কল ব্রিজ ফাইনাল খেলায় এনামুল কবীর চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হয়েছেন পল্লব ভট্টাচার্য্য ও তৃতীয় হয়েছেন যৌথভাবে ইয়াকুব আলী ও নবীন সোহেল।
এছাড়া প্লে-কার্ড টুয়েন্টি নাইনের সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে উঠেছেন নাসির উদ্দিন-নবীন সোহেল জুটি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০




