সিলেট মহানগর বিএনপির ২৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্য দিলোয়ার হোসেন রানা'র পিতা দুদু মিয়া, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক লিমন আহমদের মাতা ও ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর হোসেন খানের মাতার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

 


মহানগর বিএনপি'র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক শোক বার্তায় বিএনপি নেতা দিলোয়ার হোসেন রানার পিতা, মঞ্জুর হোসেন খাঁন এর মাতা ও ছাত্রদল নেতা লিমন আহমদ এর মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।

 

নেতৃবৃন্দ মরহুম ব্যক্তিদের রুহের মাগফেরাত ও পরিবারের সদস্য ধৈর্য ধারনের জন্য মহান আল্লাহপাকের কাছেও দোয়া কামনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫