দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে ঈদগাহ বাজার-খালোপাড় সড়কের মুখ হতে ঠাকুর মিয়ার বাড়ির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে লালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলজিইডি রোড থেকে পশ্চিমভাগ গ্রামের মধ্যবর্তী দরগাদীঘি-বড় জামে মসজিদ রাস্তার দক্ষিণ পার্শ্বস্হিত এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ত্বোয়াজিদুল হক তুহিন। 


এসময় উপস্থিত ছিলেন ইউপি নারী সদস্য হাস্না বেগম, ৪ নং ওয়ার্ড সদস্য ইছহাক আহমদ, পশ্চিমভাগ জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুন নুর, বিশিষ্ট মুরব্বি আব্দুল বারী, আব্দুল গনি, বিশিষ্ট সমাজসেবী ছুরত আলী, হোসিয়ার আলী, বাবুল চন্দ চন্দ, যুবলীগ নেতা রুবেল আহমদ, আজিজুর রহমান, আলমগীর আলম ও সানরাইজ যুব সংঘের সদস্যবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর