সিলেট ল’ কলেজের ২০২১-২২ ও ২০২২ -২৩ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন করলো সিলেট ল’ কলেজ ছাত্রলীগ। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় সিলেট ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি আবু নাহিদ সোহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক অ্যাডভোকেট ড. শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সাদিকুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র লীগ নেতা সুমন বাপ্পি, সুনামগঞ্জ জেলা ছত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নিরব, সিলেট ল কলেজ েএর যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মান্নান।
এছাড়া ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসাইন, নিপু মিয়া, সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষেদের প্রতিষ্ঠাতা সভাপতি হিলাল উদ্দিন শিপু, সহসভাপতি রওশন আরা আক্তার সুমি, হাসিম রেজা হাসিম, সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদার, সহসাধারন সম্পাদক শিমুল আহমদ।
আরোও উপস্থিত ছিলেন ল’ কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ উজ্জ্বল, সহসভাপতি পলাশ তালুকদার, ননি গোপাল বর্মণ, মাসুদুর রহমান সাগর, ফয়সল আহমদ, মামুনুর রশীদ, রায়হানুর রহমান, এনায়েত হোসেন ছাব্বির, বিলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ সূত্র ধর, শেখ হাবিবুর রহমান রাসেল, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহরান মাহবুব মিসাদ, হাসান আল মামুন, দপ্তর সম্পাদক মো. পারভেজ আহমদ, ছাত্রী বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার রুবা, উপছাত্রী বিষয়ক সম্পাদক রেশমা খন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসীন আহমদ বলেন, এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। তিনি কলেজ থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার আশা ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫




