মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলামের মাতা রুকিয়া আলা উদ্দিন ইন্তেকাল করেছেন।

 


রবিবার (২৭ নভেম্বর) ভোর ৫ টায় কুমারপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)।

 

তিনি ২ ছেলে, ২ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬