সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ প্রথমখন্ড (সিঙ্গারীপার) গ্রামে সোমবার (২৮ নভেম্বর)  রাতে মঈন উদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কানাইঘাট থানাপুলিশ মঈন উদ্দিনের লাশ উদ্ধার ধান ক্ষেত থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করে। 

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বাউরভাগ প্রথমখন্ড (সিঙ্গারীপার) গ্রামের শফিকুল হকের ছেলে মঈন উদ্দিন সোমবার রাত ৯টার দিকে বিশ্বকাপ খেলা দেখা জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে তার বোন জামাই আবুল কালামের খাইবাড়ি বিজরবন্দ মাদ্রাসার সামনে দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।


পরে রাত সাড়ে ৯টার দিকে গ্রামের সাধন দাসের বাড়ির পাশের ধান ক্ষেতের মাঠে মঈন উদ্দিনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এক পথচারী  চিৎকার করেন। তখন আশপাশ থেকে লোকজন এসে দেখতে পান মঈন উদ্দিনকে মাথায় ও গাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। 

খবর পেয়ে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ঘটনাস্থলে যান এবং নিহত মঈন উদ্দিনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে এসে ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

ঘটনার পর সোমবার রাতে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আলিম উদ্দিনকে আটক করা হয়। 

স্থানীয় অনেকেই বলছেন, নারীঘটিত ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, প্রাথামিকভাবে জানা গেছে- ঘটনাটি পরকীয়ার কারণে ঘটেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে। সন্দেহজনক হিসেবে আলিম উদ্দিন নামেও ওই যুবক আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মঈনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 


সিলেটভিউ২৪ডটকম / মাহবুব / ডালিম