মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থদশতম দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্টিত হয়।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম প্রথম রাউন্ডে একক খেলায় বিজয়ী হয়েছেন মো. ইউসুফ আলী, নাসির উদ্দিন, মিঠু দাস জয়, এমদাদুল হক মান্না, এস সুটন সিংহ এবং ক্যারম প্রথম রাউন্ডে দৈত খেলায় বিজয়ী হয়েছেন মিসবাহ উদ্দিন আহমদ ও রঞ্জিত সিংহ।
লুডু একক ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন শাহ দিদার আলম নবেল, রানার্সআপ হয়েছেন হয়েছেন পল্লব ভট্টাচার্য্য এবং তৃতীয় হয়েছেন মঈন উদ্দিন।
দাবা প্রতিযোগিতায় সেমিফাইনালে বিজয়ী হয়েছেন মো. ইউসুফ আলী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




