আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২২ এর নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর।
রেজিস্ট্রেশন করতে http://kuaa.org.bd/reunion-registration- এ ঠিকানায় লগইন করতে হবে। পুনর্মিলনীর ফি ৯১ থেকে ০২ ব্যাচ পর্যন্ত অ্যালামনাই জনপ্রতি ৩ হাজার টাকা ও স্বামী/স্ত্রী/অতিথি/সন্তান ১ হাজার টাকা। ০৩ থেকে ১০ ব্যাচ পর্যন্ত জনপ্রতি অ্যালামনাই ২ হাজার টাকা, স্বামী/স্ত্রী/ অতিথি ১ হাজার টাকা এবং সন্তান (৫-১২ বছর) ৫০০ টাকা পরিশোধ করতে হবে। ব্যাচ ১১ থেকে ১৫-এর জন্য অ্যালামনাই ও স্বামী/স্ত্রীর জন্য ১ হাজার টাকা জনপ্রতি এবং সন্তান (অনূর্ধ্ব ৫ বছর) বিনামূল্যে।
ব্যাচ ১৬ থেকে সর্বশেষ ব্যাচের জন্য মাথাপিছু ফি ৭০০ টাকা করে। এছাড়া অ্যালামনাইয়ের (সব ব্যাচের) গাড়িচালক বা গৃহ সহায়তাকারীর জন্য নিবন্ধন ফি ৭০০ টাকা।
সিলেটভিউ২৪ডটকম/খলিল/এসডি-১১




