সিলেটের পূর্ব শাহী ঈদগাহে অবস্থিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। ভর্তি মেলা শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি মেলা উপলক্ষে থাকছে ৫০ ভাগ ওয়েভার থেকে শুরু করে শর্ত সাপেক্ষে ১০০ ভাগ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি’র নির্দেশনা শতভাগ প্রতিপালনক্রমে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিবিএ, ইংলিশ, ইইই, সিএসই, ফ্যাশন ডিজাইন, এমবিএ, ইএমবিএ এবং এমপিএইচ প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে। এছাড়াও সম্প্রতি এমএড প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় এই প্রোগ্রামেও ভর্তি শুরু হয়েছে। 


উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, সিলেটে একমাত্র আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতেই ফ্যাশন ডিজাইন এবং এম এড প্রোগ্রামে শিক্ষাগ্রহণের সুযোগ আছে।

এছাড়াও ভর্তি মেলার সময় ভর্তি হলে শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকছে ল্যাপটপসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩