সিঁড়ি দিয়ে চলাচলে অক্ষম শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ তে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লিফটির উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী সিঁড়ি বেয়ে ভবনে ওঠা-নামা করতে পারেন না। তাদের সুবিধার জন্য এসব ক্যাপসুল লিফট স্থাপন করা হয়েছে।
লিফট উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক জহির বিন আলম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও কর্মকর্তারা।
জানা গেছে, লিফটির নির্মাণে ব্যয় হয়েছে ৫৫ লাখ টাকা। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারতলা বিশিষ্ট চারটি একাডেমিক ভবনে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৫




