শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘মানিকগঞ্জ সম্প্রীতি’র ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রদুন্য ঘোষ প্রীতম ও সাধারণ সম্পাদক হিসেবে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শাফিন মুজনাবিন খান মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিকাশ সরকারের সভাপতিত্বে আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও বারবিকিউ আনন্দ শেষে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ সভাপতি হিসেবে রিফাত শাহরিয়ার, শেখ আকাশ ও তৌফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মামুন হোসাইন এবং সহ সাধারণ সম্পাদক হিসেবে মো. ওবাইদুল হোসেন মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে আনুসূয়া রায়, সহ কোষাধ্যক্ষ শাফিন খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক দিবাকর বিশ্বাস, প্রচার সম্পাদক প্রত্যয় রায়, সহ প্রচার সম্পাদক শিঞ্জন সরকার, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ দপ্তর সম্পাদক মনিকা তরফদার, সংস্কৃতি সম্পাদক তাসকিরুল হক তামিম, সহ সংস্কৃতি সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক সৌরভ আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক তাহমিন তানভীর প্রত্যয় পদপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মিশকাতুল জান্নাত, লাবন্ন আক্তার, নুসরাত উর্মি, মোশাররত মাইশা, আনিকা ইসরাত, সামিউল, আবদুল্লাহ আল মঈন, সাজ্জাদ হোসাইন, মো. রাসেল ও অমিত কুমার মনোনীত হয়েছেন।
কমিটি প্রদানকালে মানিকগঞ্জ সম্প্রীতির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অধ্যাপক ড.জাকির হোসেন, সহযোগী অধ্যাপক রামকৃষ্ণ সাহা, ডেপুটি রেজিস্ট্রার মিসেস আফরোজ সুলতানা, মো.শাহিন আলম, মো.মোশাররফ হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৮




