সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাতে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহত যুবকের নাম সিদ্দেক মিয়া (২৮)। সে মৌলভীবাজারের রাজনগর এলাকার এমতাই মিয়ার ছেলে। সে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৮