দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন কমিটি পেয়েছে কানাইঘাট উপজেলা ছাত্রলীগ।

 


নতুন এ কমিটিতে রাওয়ান আহমদকে সভাপতি ও মারওয়ানুল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার (৫ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

 

এদিকে নতুন কমিটি পাওয়ায় সোমবার বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা কানাইঘাট বাজারে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-২২