আজ মৌলভীবাজার হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শহরের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসন-৩৬ (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান , সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলায়মান আলী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল খয়ের চৌধুরী, মৌলভীবাজারের বারের পিপি ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক  সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকাররি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে  গিয়ে শেষ হয়। পরে মৌলভীবাজার সরকাররি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো দিনব্যাপী আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

৮ ডিসেন্বর হানাদার মুক্ত হয়েছিলো মৌলভীবাজার। ওই দিন ভোরে জেলা শহরের প্রবেশদ্বার মনুব্রীজসহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধ্বংস করে পালিয়ে যায়। এরপর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-১২