শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল ক্লাব রিমের ২২তম কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদাত আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী হৃদয় মোদক মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে ক্লাবের সাধারণ সভায় ২৫ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মো. ফাহিম ফয়সাল, ব্যান্ড লিডার মারভিন ঢালি রিকি, সহকারী ব্যান্ড লিডার রাফসান হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাতুল হাসান রিপন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক শাজ্জাদ হোসাইন লোশন, শাহাদ খান সৌমিক, এস কে ওয়ায়েস আহমেদ, সহ অর্থ সম্পাদক নুরুল হাসনাত জিলান, প্রচার সম্পাদক রাশেদ উল আলম, সাইয়িদ মাহমুদ তাহসিন নিয়ন, সহ তথ্য ও প্রচার সম্পাদক মিথুন প্রাসাদি।
তথ্য সম্পাদক হিসেবে সাবিত হোসেন, ওয়াসিফ আফ্রাইম রিফাত, মিউজিক স্কুল সমন্বয়ক ইশরাক উশ সাহিদ, তাহসিন আহমেদ তানিম, সিফাত আকাশ, সহ মিউজিক স্কুল সমন্বয়ক রিয়াসার তাসিন চৌধুরী, গাজী ফাহমিদ, ব্যান্ড ম্যানেজার মো. তৌহিদ হক শাওন, নাজমুস সাকিব ফাহিম ও সহকারি ব্যান্ড ম্যানেজার নাইমুল ইসলাম চঞ্চল রয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রোকন ও ইফতেখারের অকাল মৃত্যু হওয়ায় তাদের স্মরণে ১৯৯৭ সালে মিউজিক্যাল ক্লাব ‘রিম’ যাত্রা শুরু করে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২০




