সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এরোনেট এক্স পাইলটিয়ান ফুটসাল টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ ডিসেম্বর।

 


সিলেট নগরীর কাজিটুলা এলাকার সকার জোনে শুক্রবার বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

 

আয়োজকরা জানিয়েছেন, এ টুর্নামেন্টে বিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে ২০টি টিম অংশগ্রহণ করছে।

 

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এরোনেট৷ কো-স্পন্সর হিসেবে রয়েছে কমিউনিকেশন হাব, স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম রয়্যাল এবরোড, উনুন রেস্টুরেন্ট।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২