সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার হাতে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। দেশে নতুন নতুন স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে ভবন নির্মাণ করা হয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল।
তিনি বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুরে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভূমি পরিদর্শন কালে কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়ায়র মিয়া, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিয়াব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম সজিব, ইউপি সদস্য আসাদুর রহমান আসাদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




