মৌলভীবাজার পৌরসভার আয়োজনে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও তার পরিষদের সম্মানে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠানমালায় সংগীত পরিবেশন করেন সিলেটের শিল্পী সুপ্রিয়া।
সন্ধ্যায় তিনি গান শুরু করেন, এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায় গান দিয়ে। এরপর মধু মালতী ডাকে আয়, দুটি মন আর নেই দুজনার, কেমনে ভুলিবো তারে ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, মৌলভীবাজার বারের পিপি ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, শিক্ষাবিদ ও লেখক আব্দুল খালিক, সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সভাপতি তমাল ফেরদৌস, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ জুয়েল আহমদ, বেঙ্গল কমিউনিটি সেন্টার স্বত্ত্বাধিকারী সৈয়দ মুনিম আহমদ রিমন, রিদম শিল্পী গোষ্ঠীর সৈয়দ সলমান আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লেখক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-২৯




