মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

 


শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোসাহীদ আলির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন- পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহ-সভাপতি আব্দুল হান্নান চিনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভ‚ঁইয়া, প্রভাষক শাহজাহান মানিক, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

 

এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক'সহ বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১০