মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোসাহীদ আলির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১১




