বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড সিলেট জেলা শাখার উদ্যোগে মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
সভায় মারুফ বখতিয়ার খুররম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বনি রড্রিক্স নির্বাহী সেভ, মো. আতিকুল ইসলাম, উপ নির্বাহী পরিচালক সেভ, শাহনেওয়াজ চৌধুরী প্রোগ্রাম কো অডিনেটর সেভ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ, সহ সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, সহ সভাপতি হারুনুর রশিদ, হাফিজ মাছুম আহমদ, আইন বিষয়ক সম্পাদিকা এডভোকেট তারান্নুর।
পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন ইমদাদুল হক ইমরান।
বক্তারা বলেন, নবী করিম সা: মানবাধিকারের সুচনা করে ছিলেন এতে কোন সন্ধেহ নাই। আমাদের ভাসানী সাহেব ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের জন্য বার বার কারা বরণ করছেন।
বক্তারা আরও বলেন, আমাদের পরিবার থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করার শপৎ নিতে হবে কম্বাইন্ড হিউম্যান রাইট ওয়ার্ল্ড সিলেট জেলা শাখা, তা হলে ধীরে ধীরে সর্ব ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি শহিদুল ইসলাম, নুরুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




