মামলা, হামলা, গ্রেফতার ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে যারা অংশ নিয়েছেন সেই সকল সংগ্রামী নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এই কষ্ট ও ত্যাগ গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যা জাতি শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে স্বেচ্ছাসেবক দল সহ যেসকল নেতাকর্মী উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে ঢাকা থেকে গ্রেফতার হওয়া নেতৃবৃন্দের মুক্তি দাবি করা হয় ও যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫




