এসএমপি’র উপ-পুলিশ কমিশনার সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম’র বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসএমপি'র উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম এর সিলেট মেট্রোপলিটন পুলিশ হতে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা রোববার (১১ ডিসেম্বর) প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার জাহেদ পারভেজ চৌধুরী, আরআরএফ সিলেট কমান্ডেন্টসহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ।
উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম মহোদয় ২০ তম বিসিএস ব্যাচে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতার সাথে কাজ করেন, সর্বশেষে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে হতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি হয়। এসএমপির পক্ষ থেকে তাহার ভবিষৎ কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৪




