ছবি : আহমেদ রুবেল

‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য’র প্রতিবাদে সিলেটে ‘বড়’ শোডাউন করেছে ‘তেলিহাওর গ্রুপ’ নামে পরিচিত জেলা ছাত্রলীগের একাংশ। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ওই গ্রুপের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতবিরোধী নানা স্লোগান দেন। পরে পথসভায় ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য’ ছাত্রলীগের প্রতিহত করা ঘোষণা দেন তারা। 


দুপুর দেড়টার দিকে মহানগরের কাজিরবাজার থেকে জেলা ছাত্রলীগের ব্যানারের হাজারের অধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান, সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিব ও ছাত্রলীগ নেতা সৌরভ জায়গিরদার। 

মিছিলটি মহানগরের চৌহাট্টায় গিয়ে শেষ হয়। সেখানে পথসভা করে ছাত্রলীগ। পথসভায় মূল বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। 

সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিব, পরিচালনায় ছিলেন ছাত্রলীগ নেতা সৌরভ জায়গিরদার। 

বক্তৃতাকালে ছাত্রলীগ নেতারা বলেন- দেশব্যাপী বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তাদের এ ষড়যন্ত্র রুখে দিবে ছাত্রলীগ। ছাত্রলীগ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে করছে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম