‘প্রগতিশীল প্রযুক্তি, অর্ন্তভুক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এর আগে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মধু সুধন ধর, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মুখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব সরকার, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনসহ সরকারী কর্মকতা, ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা সম্মেলন কক্ষে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি ভার্চুয়ালি সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-০৯




