১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, লাখো শহিদের রক্তে কেনা অর্জিত বাংলাদেশকে দুর্নীতিবাজরা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে।

 


শোষণ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণে শহিদ বুদ্ধিজীবীরা যে আত্মত্যাগ করে গেছেন বাংলার ইতিহাসে তা চিরভাস্মর হয়ে আছে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের এখনও রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারেনি। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে ঋণ সিডিউলিং সুবিধা বাতিল করে ঋণ খেলাপীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ রাজপথে এই মানুষরূপী জানোয়াদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার হোক এবারের শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের অঙ্গীকার।

 

কর্মসূচি: ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন।

 

সকাল সাড়ে ৮টায় চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন স্মৃতিসৌধে জমায়েত, ফাতেহা পাঠ, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় জিন্দাবাজারস্থ আল হামরা মার্কেটের সামনে জমায়েত। র‌্যালি সহকারে চৌহাট্ট কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ। সকাল ১০টায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এমএজি আতাউল গণি ওসমানীর কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

 

উপরোক্ত কর্মসূচিতে সফল করে তোলার জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব এই আহবান জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০