হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে কিডনী, ক্যান্সার, জঠিল ৫৭ রোগীদের মধ্যে ২৪ লক্ষ ত্রিশ হাজার টাকার চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (১২ ডিসেম্বর) বিকালে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা ও দোয়া মাহফিলে ইউপি সদস্য আব্দুল মুকিতের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন- দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এমপি।

 

এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইনরান শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বাহুবল-নবীগঞ্জের ৫৭ জন ক্যান্সার, কিডনি ও জঠিল রোগীর হাতে ২৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি  চিকিৎসা সহায়তার জন্য তুলে দেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৮