কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেকাওরা।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন দলটির সুপারস্টার নেইমার। সেই কান্নার ধাক্কা লেগেছে সিলেটেও। সিলেটের বেশিরভাগ ব্রাজিল সমর্থক এই হারকে মেনে নিতে পারছেন না এখনো। অনেকেই বলছেন, ব্রাজিলের বিদায়ের পর আর তারা এবারের বিশ্বকাপের বাকি খেলাগুলো দেখবেন না। বিভিন্ন জায়গায় লাগানো ব্রাজিলের পতাকাও তারা ইতোমধ্যে খুলে ফেলেছেন।
প্রতি বিশ্বকাপে সিলেটে ব্রাজিল ও আর্জেন্টাইন দলের সমর্থকরাই উৎসবে মাতেন বেশি। এবারও এর ব্যতিক্রম নয়। তবে ৯ ডিসেম্বর কোয়ার্টার থেকে ব্রাজিলের বিদায়ে উৎসবটা হয়ে গেছে একপেশে। এই উৎসবে এখন আর আর্জেন্টাই সমর্থকরাও আনন্দ পাচ্ছেন না। তাদের বক্তব্য- যোগ্য প্রতিপক্ষ ব্রাজিল আসর থেকে বিদায় নেওয়ায় উৎসবের লড়াইটা এখন আর তেমন জমবে না।
গত কয়েকদিন ধরে সিলেটে দেখা গেছে, ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচ জয়ের পরই যত গভীর রাতই হোক- ওই দুই দলের সমর্থকরা মিছিল নিয়ে নগরের রাস্তায় বেরিয়ে পড়তেন। ভুভুজেলা বাজিয়ে মোটরসাইকেল শোডাউন করে আনন্দ-উল্লাস প্রদর্শন করতেন তারা। তবে এবার আর দুদেলর নয়, একদলের সমর্থকদের আনন্দই দেখা যাবে সিলেটের রাস্তায়।
গত শুক্রবারের ব্রাজিল-ক্রোয়েশিয়া গোটা ম্যাচে গোলমুখে ২১টি শট নিয়েছিলো ব্রাজিল। যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। কিন্তু লিভাকোভিচের দৃঢ়তায় একটিও গোললাইন পেরোতে পারেনি। বিপরীতে, ক্রোয়েশিয়ার নয়টি শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি। এই সমিকরণ আরো কাঁদিয়েছে ব্রজিল সমর্থদের। ব্রাজিল সমর্থকরা বলছেন, তাদের এই রিদায়টা অনেকটাই কষ্টকর। অনেকেই মুখিয়ে ছিলেন সেমিফাইনলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের প্রতি। ব্রজিলের বিদায় আর আর্জেন্টিনার সেমিতে উঠা যাওয়া আরো কষ্ট দিয়েছে ব্রাজিলের সমর্থকদের।
তবে সিলেটের দর্শকরা বলছেন, এই দুই দলের জন্য সেমিফাইনালটা মোটেই সহজ হবে না। কারণ গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া আর নতুন চমক দেখানো মরক্কো তাদের জন্য কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডালিম




