সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার একটি বাসায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেল বাসার বসবাসকারী লোকজন।


সোমবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।



বাসার ভাড়াটিয়া মাহজনপটির ব্যাবসায়ি মো. মিটু আহমেদ জানান, শাহী ঈদগাহ ৩৮ বি ধান সিড়ি নাজিব হাউস তাদের বাসায় আগুন লাগে। বাসার ফ্রিজের কমপেশার থেকে আগুন লাগছে বলে বাসার বসবাসকারীরা জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের ফ্রিজ পুড়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেল বাসার বসবাসকারী লোকজন।

সিলেটভিউ২৪ডটকম/রুবেল/ইআ-০৪