অবশেষে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শ্রীশ্রী শিব মন্দিরের। গত সোমবার সকালে মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ।
জানা যায়, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় এই শিব মন্দিরটি নির্মাণের উদ্যোগ নেওয়ার পরপরই একটি মহল স্থানীয় কাউন্সিলর এর বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালায়। এতে মন্দিরের নির্মাণ কাজ ব্যহত হয়ে পড়ে। অবশেষে শুরু হয়ে নির্মাণ কাজ।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, মন্দির নির্মাণ ও উন্নয়ন কমিটির সভাপতি নিখিল রাউত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির দে,সদস্য অ্যাডভোকেট দিলিপ কর, বাংলাদেশ হিন্দু পরিষদে নির্বাহী সভাপতি নিবারণ চন্দ্র দাশ, মলয় তালুকদার, দিপক রায় দিপু, অঞ্জয় দে, শাপলাকুঁড়ি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনন্ত দাস,অজয় দাস, মাতৃভক্তি সামাজিক সংগঠন’র সাধারণ সম্পাদক অদৈত্য কৃষ্ণ দাস, দিলিপ দাস জয়সহ এলাকার সামাজিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ বলেন, শিব মন্দির সিলেটের ঐতিহ্যবাহী একটি মন্দির। এই মন্দিরের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করা হয়। কিন্তু কোনভাবেই উন্নয়ন কাজ বন্ধ করতে পারেনি চক্রটি। এমনকি এই মন্দির নিয়ে বিগত দিনে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল কুৎসা রটায়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি




