আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। আজকের এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন।

আজ (১৪ ডিসেম্বর) বুধবার  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সকাল সাড়ে ৯টায় সিলেটের কেন্দীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।


শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর এসময় উপস্থিত ছিলেন নগরীর ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আফসার মিয়া, লোকমান মির্জা, জুবের আহমদ সুমন ,মো. জিল্লুর রহমান, ইসুব মিয়া, তাহির আলী, জমির আলী, জাফর সরদার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে