সুনামগঞ্জের দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ৫নং সাব-সেক্টর হকনগর (বাঁশতলা) শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, ওসি দেবদুলাল ধর, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, ইউপি সদস্য আল আমিন, আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ময়না মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৮




