শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৯টায় সিলেট শহিদ ডা. শামসউদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদেন করে বলেন, শাহজালাল, শাহপরাণ, শাহ মকদুম, তিতুমীর (র.) সর্বপরি বঙ্গবন্ধু, লাখ শহীদের গড়ে ওঠা এই বাংলাদেশকে নিঃশেষ করে দেয়ার জন্য অক্টোপাসের মত দুর্নীতিবাজরা ঘিরে ফেলেছে। দুর্নীতির উৎসস্থল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের বিধান ছাড় দেয়ার মাধ্যমে সরকার আমলাদের কাছে সারেন্ডার করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে এখনো ন্যায়পাল কার্যক্রম চালু হয়নি। দুর্নীতিবাজদের কারণে সর্বক্ষেত্রে আজ বিশৃঙ্খলা বিরাজ করছে। গরীব ও সাধারণ মানুষ এর মাশুল দিচ্ছেন।
একাত্তরের ন্যায় শহীদ বুদ্ধিজীবীদেরকে অনুসরণ করে শীর্ষ দূর্নীতিবাজদের শায়েস্তা করার লক্ষে দেশের বর্তমান বুদ্ধিজীবীদেরকে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতিবাজ ও বাজীগরদের বিরুদ্ধে আরো একটি মু্িক্তযুদ্ধ গড়ে তোলার আকুল আহবান জানান।
কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতয়ালী ফলিক এর পরিচালনায় বক্তব্য রাখেন- উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশীদ, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, সন্তোষ দেব, সাংবাদিক শহিদ আহমদ খান, শাহিদুর রহমান জুনু, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিকন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




