শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর রসায়ন হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, চীপ ও প্রধান কার্পেন্টি মো.আজহারুল ইসলাম, বিভাগীয় প্রধান (নন টেক) ও ইন্সট্রাক্টর পদার্থ বিদ্যা রশীদ আহমদ, একাডেমিক ইনচার্জ ও ওয়েল্ডিং বিভাগের প্রধান রতন কুমার সেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ইন্সট্রাক্টর গণিত আব্দুল বারী, ইন্সট্রাক্টর রসায়ন মো. আল শাহরিয়ার রাজীব, সিবিটিএ ট্রেইনার ও গ্রাফিক্স ডিজাইনার মো. হাবিবুর রহমান হাবিব, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র ক্রাফট ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৮




