সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুবাস দাসের পিতা এলাকার মুরব্বি নলিনী দাস পরলোক গমন করেছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮.৪৫ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে সাংবাদিক সুবাস দাসের পিতা নলিনী দাসের পরলোক গমনে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সহ সভাপতি ইমরান হোসেন সুমন, সাবেক সভাপতি মনজুর আহমদ, মোঃ আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক রফিক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আকরাম, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি।
বিবৃতিতে নেতৃবৃন্দরা নলিনী দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-৪১




