জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই ভাষণে গুরুত্বপূর্ণ বক্তব্য থাকতে পারে বলে মনে করছেন সবাই।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ভাষণের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে, বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে