চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ায় ৫ ঘন্টা পর সিলেট এসে পৌঁছেছে।  চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেনটি অন্যান্য দিন সকাল ৬টায় সিলেট এসে পৌঁছালেও বৃহস্পতিবার সকাল ১১টায় এসে পৌঁছায়।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি সময়মত আসতে পারেনি।


সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক  মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে তা মেরামত করে সিলেট আসতে সময় লাগে । তাই ট্রেনটি সময়মত আসতে পারেনি। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট আসে উদয়ন ট্রেন।


সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭